কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২১-০১-২৬ , ০৩:১৮ পিএম
ছবি । সিটিজেন নিউজ
কক্সবাজারের উখিয়ায় দুই দল অস্ত্রধারীর মধ্যে গোলাগুলির ঘটনায় মোহাম্মদ জাবেদ (২০) নামের একজন নিহত হয়েছেন। সোমবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শরণার্থীশিবিরে ডি/৮ ব্লকে এই ঘটনা ঘটেছে।
নিহত জাবেদ রোহিঙ্গা নাগরিক। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শিবিরের ডি/৪ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ ইসলাম।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও এপিবিএন সূত্র জানায়, রাতে রোহিঙ্গা শিবিরের মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভি ইউনুসের নেতৃত্বে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী ডি/৮ ব্লকের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। স্থানীয় পালংখালীর ঘোনারপাড়ার নুরুল হাকিম ওরফে মনুইয়ার নেতৃত্বে সাত থেকে আটজন এ সময় তাদের পথরোধ করেন। তারা রাতের বেলায় শেখের পক্ষের লোকজনকে ঘোরাঘুরি করতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। তিন থেকে চারটি গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ওই সময় উভয় পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা শিবিরের ডি/৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাবেদ গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে রোহিঙ্গা শিবিরের স্বাস্থ্যসেবা কেন্দ্র নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বলেন, নিহত রোহিঙ্গা নাগরিকের লাশটি উদ্ধার করে শিবিরের ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে রাখা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর কাজ চলছে। এ ঘটনায় মামলা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.