নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-২৬ , ১০:২৫ এএম
নোয়াখালীর মাইজদীতে একইস্থানে আ.লীগের দুই গ্রুপের সভা আহবান করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। সোমবার (২৫ জানুয়ারি) বিকেলের দিকে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। উভয় পক্ষের কর্মসূচি পালন বন্ধ রাখার লক্ষ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নোয়াখালী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।
জানা যায়, জেলা শহর মাইজদীর শহীদ মিনার প্রাঙ্গনে নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যা খাঁন সহেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তি করার প্রতিবাদে সমাবেশ আহবান করে (২৬ জানুয়ারি) পরে একইস্থানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী সমর্থিত নেতারা সমাবেশ আহবান করে। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০মিনিটের সময় নোয়াখালী জেলা আ. লীগের সাধারণ সম্পাদক, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ভেরিফাইড ফেইসবুক আইডি থেকে ফেইসবুক লাইভে এসে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে আখ্যায়িত করে আগামী কয়েক দিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলে হুমকি দিয়ে একটি ভিডিও আপলোড করেছেন। পরে তিনি ভিডিওটি সরিয়ে নিলেও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ভিডিও ভাইরাল হয়।
এর প্রতিবাদে ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের দলীয় নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে তারা।
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ১৪৪ নোয়াখালী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.