সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২৫ , ০৪:৫২ পিএম
ছবি । সিটিজেন নিউজ
আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সব মাদ্রাসা পুনরায় খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে একটি গাইড লাইন তৈরি করা হয়েছে। সরকারের নির্দেশনা পেলে গাইডলাইন মেনে সব মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা সব দাখিল, আলিম, ফাযিল, কামিল ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে ৫ ফুটের কম দৈর্ঘ্যের প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসতে পারবে। আর ৫ ফুটের বেশি দৈর্ঘ্যের বেঞ্চে দুইজন শিক্ষার্থী বসার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষার্থীদের জন্য আনন্দঘন ও নিরাপদ শিখন কার্যক্রম পরিচালনা করতে হবে মাদ্রাসাগুলোকে।
এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা হয়। সে অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গাইডলাইন পাঠানো হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.