রাঙামাটিতে ২ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

 রাঙামাটি প্রতিনিধি
আপডেট: ২০২১-০১-২৫ , ০৩:০১ পিএম

রাঙামাটিতে ২ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় ও সোমবার ভোরে উপজেলার কাপ্তাই ইউনিয়নের কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. শোয়েব আহমেদ (২৮) এবং মো. নাইমুর রহমান নয়ন (২২)। শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়িচালক খয়েজ আহমদ তরুণের ছেলে। সে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাশ্রমে শারীরিক শিক্ষক হিসেবে কমর্রত ছিলেন এবং নাইমুর কাপ্তাইয়ের কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র এলাকার ফরহাদ হোসেন ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কাপ্তাই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন সিটিজেন নিউজকে জানান, রোববার রাতে কাপ্তাই প্রজেক্ট (কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র) এলাকায় পারিবারিক কলহের জেরে শোয়েব নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এছাড়া সকালে নাইমুর রহমান নামে আরও এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সকাল সাড়ে ১০টার দিকে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।