বান্দরবান প্রতিনিধি
আপডেট: ২০২১-০১-২৪ , ১২:০২ পিএম
ছবি । সিটিজেন নিউজ
বান্দরবানের আলীকদম উপজেলায় বন্যহাতির তাণ্ডবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনসুর আলম, হুমায়ুন কবীর। তারা উপজেলার রেপারপাড়া কোনা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, আলীকদম উপজেলা চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে ফসলি জমি ও কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করেছে। এ সময় বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যান একজন। স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা আগুন-লাঠিসোটা নিয়ে ধাওয়া করে হাতির দলকে তাড়াতে সক্ষম হয়।
আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, মিয়ানমার সীমান্ত এলাকা থেকে বন্যহাতির দল প্রায় আলীকদম, নাইক্ষ্যংছড়ি, লামা, বান্দরবান সদর উপজেলা হয়ে চট্টগ্রামের পার্শ্ববর্তী উপজেলাগুলোতে পাহাড়ি অঞ্চলে চলাফেরা করে। শনিবার মধ্যরাতে বন্যহাতির দল জমির ফসল নষ্ট করলে স্থানীয়রা আগুনে মশাল, লাঠিসোটা নিয়ে হাতিদের তাড়ানোর চেষ্টা করে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়।
আলীকদম থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উদ্দিন জানান, বন্যহাতির আক্রমণে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.