নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০১-২৩ , ০৭:৫২ পিএম
রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসচাপায় পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৩ জানুয়ারি) বিকালে রাজধানীর ওয়ারী থানাধীন জয়কালী মন্দিরের কাছে হানিফ ফ্লাইওভারের উপর এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- আক্তার হোসেন ওরফে আক্তারুজ্জামান বাবু (৩৭) ও মফিজুল ইসলাম (৪০)। তাদের মধ্যে আক্তার ইউএস-বাংলা মেডিকেলে চাকরি করেন। আর মফিজুল কমিউনিটি পুলিশে কর্মরত।
জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে আসা জৈনপুর পরিবহনের একটি বাস হানিফ ফ্লাইওভারের উপর গুলিস্তানগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক ছিটকে সেখানে কর্মরত সিকিউরিটি গার্ডের (কমিউনিটি পুলিশ) ওপরে পড়েন। এ সময় বাসটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে আক্তার ঘটনাস্থলেই নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় মফিজুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.