আদালত প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-১৯ , ০৩:২২ পিএম
ছবি । সিটিজেন নিউজ
মানিকগঞ্জের ঘিওরে সাবেক ইউপি সদস্য আশরাফ আলী হত্যা মামলায় ৫ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে মামলার ১৩ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শাহানা হক সিদ্দিকা এই আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের মো. শহিদের ছেলে মো. মঞ্জুর রহমান, রহিজ উদ্দিনের ছেলে মো. বাবুল মিয়া, গগন খাঁর ছেলে আজিজুল হক এবং গগন খাঁর মেয়ে ফেলি বেগম।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালে ১৮ জুন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ফুলহারা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে হত্যা করেন। এ ঘটনায় তার ভাই মনছুর আলী বাদি হয়ে ২৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ১৮ জনের নামে আদালতে অভিযোগ পত্র দাখিল করে।
সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আদালত মঞ্জুর রহমান, মোয়াজ্জেম হোসেন, বাবুল মিয়া, আজিজুল হক ও ফেলি বেগমকে ফাঁসির আদেশ দেন।
একই সাথে গগন খাঁ, শহীদ দেওয়ান, রাজা মিয়া, বেলায়েত হোসেন, মনোয়ারা বেগম, রাশিদা বেগম, রেহেনা বেগম, মনোয়ারা বেগম-২, রেনু বেগম, সেলিনা বেগম, সায়েদুর রহমান, আরমান আলী ও রেজিয়া বেগমকে বেকসুর খালাস দেন আদালত।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.