নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-১৯ , ০৯:৩৬ এএম
গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় মাছ বোঝাই ট্রাকের ধাক্কায় এক রিক্সা আরোহী ও চালক নিহত হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত রিয়াজুল শেখ (১৭) রিক্সা চালক। সে সদর উপজেলার পারকুশলি গ্রামের বাবলু শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, খুলনার দিক থেকে ঢাকাগামী একটি মাছ বোঝাই ট্রাক একটি রিক্সাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে মারাত্মক আহত রিক্সা চালক রিয়াজুল শেখ ও রিক্সা আরোহীকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.