হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-১৮ , ০৪:৪৬ পিএম

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু ছবি । সিটিজেন নিউজ

হবিগঞ্জের মাধবপুর ও লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) হবিগঞ্জ-লাখাই সড়ক ও মাধবপুরের পৃথক এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার হালিয়াঘাট গ্রামের বাসিন্দা ও লাখাই বুল্লা ব্র্যাক অফিসের কর্মী কেরামত আলী এবং মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের আনু মিয়ার ছেলে আলম মিয়া (৪০)। 

পুলিশ জানায়, সোমবার সকালে লাখাইয়ে যাওয়ার পথে হবিগঞ্জ-লাখাই সড়কের মনতৈল এলাকায় পিকআপের ধাক্কায় এনজিও কর্মী কেরামত আলী ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে দুপুরে মহাসড়কের মাধবপুরে বাঘসাইর এলাকায় ট্রাকের ধাক্কায় আলম মিয়া নিহত হন। খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।