রাজধানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১৮ , ১০:১১ এএম

রাজধানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত ছবি । সিটিজেন নিউজ

রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সকালে বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ এখনও পদ্মা ওয়েল গেটের পাশে পড়ে আছে বলে জানা গেছে। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।