নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-১৭ , ০৯:২৫ এএম
ছবি । সিটিজেন নিউজ
বরিশালের বানারীপাড়ায় উপজেলায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরেক ছেলে। শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল বানারীপাড়া সড়কের চৌয়ারীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বীরমহল এলাকার সুমন হাওলাদার (৪৫) ও বড় ছেলে মিসকাত হাওলাদার (১১)। এছাড়া ছোট ছেলে হাসিব হাওলাদার (৪) গুরুতর আহত হয়।
বানারীপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার বিকালে বানারীপাড়া-বরিশাল সড়কে চলমান মিনি ট্রাকটি অতিক্রমকালে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমন হাওলাদার, বড় ছেলে মিসকাত হাওলাদার ও ছোট ছেলে হাসিব হাওলাদার গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.