নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-১৬ , ০২:৩০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
পাবনার সাঁথিয়া উপজেলার নারিয়াগদাই বাজারে জমিজমা নিয়ে বিরোধের সংঘর্ষে মুন্নাফ হোসেন(৪২) ও নাছির হোসেন(৩৫) নামে দুজন নিহত হয়েছেন। এ সময় রওশন ও মাহাতাব নামের আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাঁথিয়া উপজেলার নারিয়াগদাই গ্রামের সাহেব উদ্দিনের ছেলে মুন্নাফ ও তার মামাতো ভাই পাইকশা গ্রামের শামসুর রহমানের ছেলে নাছির।
স্থানীয়রা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে নারিয়াগদাই বাজারে একটি ক্রয়কৃত জমির ওপর মুন্নাফ হোসেন ঘর তুলতে যান। এ সময় প্রতিপক্ষের ইয়াছিন মিয়া জমির মালিকানা দাবি করে ঘর তুলতে বাঁধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মুন্নাফ ও সাঁথিয়া হাসপাতালে নেয়ার পথে নাছির মারা যান। গুরুতর আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাঁথিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা পৌরসভার নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। তবে সংঘর্ষ ও দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তিনি বিস্তারিত জানাবেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.