বায়েজিদে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সেমিনার অনুষ্ঠিত

 মুহাম্মদ মোবারক আলী আবির
আপডেট: ২০২১-০১-১৬ , ০৯:৫৩ এএম

বায়েজিদে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সেমিনার অনুষ্ঠিত ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রামের বায়েজিদে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) গাউছুল আজম সিটিস্থ বায়তুল মোনাফ জামে মসজিদে এ সেমিনারের আয়োজন করে হতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১২৬ নং ষোলশহর শাখা।

সেমিনারে সভাপত্বি করেন শাখার সভাপতি আলহাজ্ব দীন মোহাম্মদ।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুহাম্মদ ওয়াহিদুল আলম লাভলু।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন,বায়তুল মোনাফ জামে মসজিদের খতিব মৌলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন, মাওলানা মুহাম্মদ আলী প্রমূখ। মাহফিলে অনেক গন্যমান্য ব্যক্তি, স্থানীয় ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

পরে মিলাদ-ক্বিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।