খেলাধুলা ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১৪ , ১০:৫০ এএম
ছবি । সিটিজেন নিউজ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে তার বয়স আনুমানিক ৮৭ বছর হয় হয়েছিল। বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত বারোটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত রেবেকা নাহারের নাতী (মেয়ের ছেলে) জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন রেবেকা নাহার। সবশেষ মঙ্গলবার ঢাকার নিউরো সাইন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।
রেবেকা নাহার দুই ছেলে, তিন মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাদের মধ্যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলছেন। আর মেয়ের ছেলে মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.