নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-১২ , ১১:৩৬ এএম
ছবি । সিটিজেন নিউজ
নেত্রকোনায় তীব্র শীতে সড়কের পাশে আগুন পোহাতে বসে লড়ির চাপায় দুজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জেলার সদর উপজেলায় কাইলাটি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- এমদাদুল ( ৩০) ও সেলিম (৩৭)। এছাড়াও আহতরা হলেন সেলিম, মোস্তু, মিন্টু ও রাসেল।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শীত নিবারণের জন্য কয়েকজন লোক সড়কের পাশেই খড়কুটো, কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে বসেছিলেন। এসময় বালু ভর্তি একটি লড়ি এ পথে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ট্রলিটি পাশের খাদে পড়ে যায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.