নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-১২ , ০৯:৪১ এএম
সিলেট নগরীতে বেপরোয়া ট্রাক কেড়ে নিয়েছে দুজনের প্রাণ। সোমবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরের সুবিদবাজার ফাজিলচিশত এলাকায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হন।
নিহত দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন। তারা হলেন, বনকলা পাড়া এলাকাট সজিব ও জালালাবাদ এলাকার লুৎফুর।
পুলিশ জানায়, ফাজিলচিশত পয়েন্টে এইটি পণ্যবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই এই দুই তরুণ মারা যান।
এদিকে, এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। গাড়ি ভাঙচুর করছেন তারা। অন্তত চারটি ট্রাকেও আগুন দেওয়া হয়েছে। ফলে সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
এসএমপির উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্ল্যাহ তাহের জানান, পাথর বুঝাই ট্রাক চাপায় দুইজন মারা গেছেন। তারা স্থানীয় ফাজিলচিশত এলাকায় বাসিন্দা। কিছু উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।
তিনি বলেন, বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে ভাঙচুর করছে। পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছে। নিহতদের মরদেহ সিলেট ওসমানী নিহতদের লাশ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.