সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১১ , ১২:৩৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) সকালে পীরগঞ্জ জগধা এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় দুর্ঘটনায় এ প্রাণহানি ঘটে।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলা জজ আদালতের কর্মচারী আব্দুস সোবহান (৬৫) ও রুহুল আমিন।
পীরগঞ্জ রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসটি পীরগঞ্জে প্রবেশের সময় লেভেল ক্রসিং পার হওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহীর সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
এ ব্যাপারে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মোক্তারুল ইসলাম বলেন, ‘পীরগঞ্জ রেলস্টেশনের কিছু দূর আগে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুইজন মারা গেছেন।’
‘দিনাজপুর রেলওয়ে পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে। এই দুর্ঘটনার কারণে কয়েকটি ট্রেন আটকা পড়েছে’ বলেও তিনি জানান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.