নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-১১ , ১১:১০ এএম
ছবি । সিটিজেন নিউজ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জে বাস চাপায় নানা ও নাতির মৃত্যু হয়েছে। রোববার (১০ জানুয়ারি) বিকালে মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. আশরাফুল আলম এবং তার নানা আবদুস সোবহান।
নিহতের স্বজনরা জানান, বোনের বিয়ের ফর্দের অনুষ্ঠান শেষে বাড়ির ফেরার জন্য সড়কের পাশে দাঁড়ালে চট্টগ্রাম অভিমুখী সেন্টমার্টিন পরিবহনের বাস ঢাকা মেট্রো-ব ১৫-২১৯৩ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানে উঠে গেলে তারা চাপা পড়েন।
এই ঘটনায় একই ইউনিয়নের রাজগ্রামের লস্কর আলী মাঝির নতুন বাড়ির এক বাসিন্দা এবং নিহত মাদ্রাসা ছাত্রের চাচাতো ভাইও আহত হয়েছেন। তাদের দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ীতে নেয়া হয়েছে। তবে পালিয়ে যাওয়ায় বাসটির চালক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.