নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০১-১০ , ০৭:৩৩ পিএম
সিটিজেন নিউজ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম জানান, সেতু এলাকা থেকে এলেঙ্গাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় অজ্ঞাত এক গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী কালিহাতী উপজেলার ভাবলা মধ্যপাড়া গ্রামের জামাল সরকারের ছেলে শরীফ সরকার (২৩) এবং কচুটি গ্রামের আব্দুস সামাদের মেয়ে মোছা. সাবিনা (২৪) নিহত হন।
গুরুত্বর আহত অবস্থায় মোটর সাইকেলের চালক মো. আশরাফ আলীকে (২৩) উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশরাফ ভাবলা গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.