টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২১-০১-০৯ , ১০:৩৪ এএম

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক ছবি । সিটিজেন নিউজ

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। শুক্রবার (৮ জানুয়ারি) রাত ১২টার দিকে পুলিশের একটি বিশেষ টিম টেকনাফ থানা এলাকার সাবরাং ইউনিয়নের ডেইলপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলো- ডেইলপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে নূর ইসলাম (২৮) ও একই এলাকার জামাল হোসেনের ছেলে জামাল (২৯)।

টেকনাফ মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।