সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-০৬ , ০৫:২০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
গোপালগঞ্জে পৃথক স্থান থেকে এক ইট ভাটা শ্রমিকসহ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের গেটপাড়া ও সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুকুরিয়া এলাকা থেকে ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো, গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকার লুথু মিয়ার ছেলে দুলু মিয়া (২৫) এবং সাতক্ষীরা জেলার মো. কুদ্দুস মিয়ার ছেলে ও ইট ভাটা শ্রমিক মো. রায়হান মিয়া (১৯)।
গোপালগঞ্জ সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুপুরে শহরের গেটপাড়া ব্রিজের নিচে খালের মধ্যে দুলু মিয়া নামে এক যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুকুরিয়া এলাকায় রায়হান নামে এক ইট ভাটা শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ময়না তদন্তের জন্য দুই যুবকের মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.