সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-০২ , ১০:৪৩ এএম
ছবি । সিটিজেন নিউজ
উৎসব মুখর পরিবেশে প্রথমবারের মতো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ ফজলে এলাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আজ শনিবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিষদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে বাহার-আলীম-জিন্নাত এবং রাশেদা-কাশেম-রাজ্জাক পরিষদ ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর সহকারী শিক্ষা অফিসার থেকে উপ-পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) মো. দেলোয়ার হোসেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.