মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর খুন

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-০২ , ০৯:২৪ এএম

মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর খুন ছবি । সিটিজেন নিউজ

রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার (১ ডিসেম্বর)রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

বনানী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করে সিটিজেন নিউজকে বলেন, মহাখালী কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটেছে। কিন্তু কী কারণে এ ঘটনাটি ঘটেছে তা আমরা জানতে পারিনি। লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আমরা কিছুক্ষণ আগেই খবর পেয়েছি। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি, যোগ করেন ওসি।