নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০১-০১ , ১০:২৮ এএম
সিটিজেন নিউজ
চুয়াডাঙ্গায় ইংরেজি নববর্ষ (থার্টিফার্স্ট নাইট) উদযাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়জুল মণ্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা শহরের সুমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নতুন বছরকে স্বাগত জানিয়ে পিকনিকের আয়োজনে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। তিনি সুমিরদিয়ার মৃত তাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে পিকনিকের আয়োজন করে ওই এলাকায় যুবকরা। আয়োজনস্থলে বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন ফয়জুল। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. ওয়াহিদ মাহমুদ রবিন তাকে মৃত বলে ঘোষণা করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.