বাবা হারালেন জায়েদ খান

 বিনোদন ডেস্ক:
আপডেট: ২০২০-১২-৩১ , ০১:৫০ পিএম

বাবা হারালেন জায়েদ খান

ঢাকাই সিনেমার অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বাবা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বিষয়টি জায়েদ খান নিজেই জানিয়েছেন। তিনি ফেসবুকে লেখেন, আমার আব্বা নাই। আজ সকাল ৯টা ৩০ মিনিটে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এর আগে জায়েদ খান জানিয়েছিলেন, তার বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার গলায় টিউমার হয়েছে।