নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-৩১ , ১২:৫৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
টাঙ্গাইলের এলেঙ্গায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপ ভ্যানের হেলপার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২২), বগুড়ার দুপচাচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের মো. এনামুলের ছেলে মো. বায়েজিদ (২০)।
বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সিটিজেন নিউজকে জানান, ঢাকা থেকে আসবাবপত্র নিয়ে পিকআপ ভ্যানটি বগুড়ার দিকে যাচ্ছিল। এলেঙ্গাতে পৌঁছালে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপারসহ দুইজন নিহত হয়। এ ঘটনায় পিকআপ চালক আহত হয়েছেন।
আহত পিকআপ চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.