সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-৩০ , ০৪:৩৩ পিএম
ছবি । সিটিজেন নিউজ
মাত্র ২ দিনের ব্যবধানে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে আবারও বড় আকৃতির একটি বোমা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ডিসেম্বর মাসেই বিমানবন্দর থেকে মোট ৫টি বোমা উদ্ধার করা হলো।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে পঞ্চম বোমাটি উদ্ধার করা হয়।
এ বোমাটির ওজনও আগেরগুলোর মতোই ২৫০ কেজি। খবর পেয়ে বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বোমা ডিসপোজাল ইউনিট সেখানে গিয়ে বোমাটি উদ্ধার করে। এ নিয়ে বিমানবন্দর থেকে মোট এক হাজার ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ৯, ১৪, ১৯ ও ২৮ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে ২৫০ কেজি ওজনের চারটি বোমা উদ্ধার করা হয়েছিল।
পরে বোমাগুলো উদ্ধার করে টাঙ্গাইলের বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে ধ্বংস করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.