সিলেটে মাইক্রোবাসের সিলিন্ডার বিষ্ফোরণে ৩জন নিহত

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-৩০ , ০৯:২৫ এএম

সিলেটে মাইক্রোবাসের সিলিন্ডার বিষ্ফোরণে ৩জন নিহত ছবি । সিটিজেন নিউজ

সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে এরইমধ্যে উদ্ধারকাজ শুরু করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হচ্ছে।

গোলাপগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন উর রশিদ চৌধুরী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়রা উদ্ধারকর্মীদের সহোযোগিতা করছে। পুলিশের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে।