ভোলায় বাস চাপায় মা ও শিশু কন্যা নিহত

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২৯ , ১০:৫৯ এএম

ভোলায় বাস চাপায় মা ও শিশু কন্যা নিহত ছবি । সিটিজেন নিউজ

ভোলার চরফ্যাশনে বাসের চাপায় তানিয়া বেগম (৩০) ও মেয়ে মালিহা (৩) নিহত হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) রাতে চরফ্যাশন টু দক্ষিণ আইচা সড়কে পানির কল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার কলমী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর মঙ্গল গ্রামের মো. বেলাল হোসেন মাস্টারের স্ত্রী ও কন্যা।

নিহত তানিয়ার পরিবার জানায়, অসুস্থ শাশুড়িকে চরফ্যাশন হাসপাতাল থেকে দেখে শিশু কন্যাকে নিয়ে শশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা ৬টার সময় চরফ্যাশন টু দক্ষিণ আইচা সড়কে পানিরকল নামক স্থানে ভোলাগামী বাস কালমা-১ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোরাকের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে শশীভূষণ থানা দায়িত্বপ্রাপ্ত ওসি মো. রফিকুল ইসলাম বলেন, বাসটি আটক করা হয়েছে৷ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।