সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২৮ , ০৫:৫৬ পিএম
ছবি । সিটিজেন নিউজ
রাজধানীর আরামবাগে অবস্থিত ‘দেওয়ানবাগ শরীফের’ প্রয়াত পীর মাহবুব-এ-খোদা ওরফে দেওয়ানবাগীর নামাজে জানাজা মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাদ জোহর দেওয়ানবাগে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে তার স্ত্রীর পাশে সমাহিত করা হবে।
দেওয়ানবাগী পীরের ব্যক্তিগত সহকারি মোহাম্মদ মেহেদী এসব তথ্য জানান।
তিনি জানান, তিনি (দেওয়ানবাগ পীর) অসুস্থ ছিলেন না। হঠাৎ করেই সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারাদেশ থেকে ভক্তরা আসতে শুরু করেছেন। জানাজা ও দাফন আগামীকাল সম্পন্ন করা হবে।
দেওয়ানবাগের পরিচালক ড. আরসাম কুদরত এ খোদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে দেওয়ানবাগী পীর ৩ নম্বর প্লাটুন কমান্ডার হিসেবে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। যুদ্ধ শেষে তিনি সেনাবাহিনীর ১৬ বেঙ্গল রেজিমেন্টে রিলিজিয়াস টিচার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি সর্বমোট ১১ টি দরবার ও শতাধিক খানকাহ প্রতিষ্ঠা করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.