নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১২-২৬ , ০৭:১৪ পিএম
জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিন বিকাল ৩টার পর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে রাখায় হয় আব্দুল কাদেরের মরদেহ। সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
এর আগে শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা আব্দুল কাদের।
জনপ্রিয় এই অভিনেতা অনেকদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল সারা শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে গেল ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখান থেকে গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর এয়ারপোর্ট থেকে সরাসরি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সোমবার সন্ধ্যায় তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে এভারকেয়ারের করোনা ইউনিটে ভর্তি ছিলেন আব্দুল কাদের।
নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র; তিন মাধ্যমেই জনপ্রিয় আবদুল কাদের । তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী ছিলেন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে বদি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছিলেন কাদের। তিনি বাংলাদেশ টেলিভিশনের নাট্যশিল্পী ও নাট্যকারদের একমাত্র সংগঠন টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার সংসদ টেনাশিনাসের সহসভাপতি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.