নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-২৪ , ১০:৩১ এএম
ছবি । সিটিজেন নিউজ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দু্ইটি বিদেশি পিস্তল, দু্ইটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। বুধবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে শিবগঞ্জের চামা বাজার কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৫।
আটক শ্যামল মিয়া (৩৮) ভোলাহাট উপজেলার বড়গাছী গ্রামের বাসিন্দা।
র্যাবের দাবি, আটক শ্যামল মিয়া একজন অস্ত্র ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাজমুস শাকিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার চামা বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর একটি দল। অভিযানে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী শ্যামলকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.