নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-২৩ , ০২:০৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় দুই নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন থেকে তারা মারা যায়।
মৃত শিশুরা হলো- সদর উপজেলার বোয়ালমারী গ্রামের দিবাকর কুমারের চার দিনের ছেলে জয় এবং সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের দুদিন বয়সী ছেলে সোয়াইদ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহরাব হোসেন জানান, ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে গত দু-তিন দিন ধরে রোগী বেশি আসছে।বুধবার ভোরে শীতজনিত কারণে হাসপাতালে চিকিসাধীন থেকে দুই নবজাতকের মৃত্যু হয়। তাদের ওজনও তুলনামূলকভাবে কম ছিল।
বুধবার সকাল ৮টা পর্যন্ত সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ২৩ জন ডায়রিয়া রোগী ভর্তি ছিল। এর মধ্যে ১৭ জনই শিশু। শিশু ওয়ার্ডে ভতি ছিল ২৭ জন। এদের বেশিরভাগই শীতজনিত রোগে আক্রান্ত।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.