সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২৩ , ০১:২৮ পিএম
ছবি । সিটিজেন নিউজ
নির্ধারিত সময়ে শুনানি না করে আইনজীবীকে কাঠগড়ায় আটকে রাখার ঘটনায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে বিক্ষোভ করছেন আইনজীবীরা। এ ঘটনায় বিচারকাজ সাময়িক বন্ধ রয়েছে।
আইনজীবীদের অভিযোগ, সকালে সিএমএম আদালতের বিচারক মো. আসাদুজ্জামান নূরের আদালতে মামলা করতে যান আইনজীবী রুবেল আহমেদ। প্রথমে পেশকার জানান, বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আদালত বসবে। কিন্তু সেসময় আদালত শুরু হয়নি। এরপর ১১টার দিকেও আদালত না বসলে আইনজীবী নির্দিষ্ট সময় জানতে চান।
এর কিছু পর আদালত বসে। তখন মামলার কার্যক্রমের শুরুতেই ওই আইনজীবীর বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করে পরে শুনানি করার কথা জানান বিচারক। এরপর পুলিশ ওই আইনজীবীকে দুই ঘণ্টা কাঠগড়ায় আটকে রাখে।
এই ঘটনাকে কেন্দ্র করেই প্রতিবাদ ও সংশ্লিষ্ট বিচারকের অপসারণ দাবি করে আজ সকাল থেকে সিএমএম আদালত চত্বরে বিক্ষোভ করছেন আইনজীবীরা। তারা জানান, একজন আইনজীবীকে তার শুনানি না শুনে দুই ঘণ্টা আটকে রাখার ঘটনাটি গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা আদালতের বিচারকাজকে ব্যাহত করবে।
এদিকে, এ ঘটনার কোনও সুরাহা না হওয়া পর্যন্ত আইনজীবীরা প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.