সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২৩ , ০১:০১ পিএম
ছবি । সিটিজেন নিউজ
সাভারে গার্মেন্ট শ্রমিকসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সকালে সাভারের বিনোদবাইদ এলাকার একটি ভাড়া বাড়িতে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক কাকলী বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এঘটনায় নিহতের স্বামী পোশাক শ্রমিক আসাদ মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
অন্যদিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিপ্লব দাস নামের (১৪) এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে ধামরাইর সুয়াপুর রৌহা সড়কে অজ্ঞান অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই কিশোর সুয়াপুর এলাকার কার্তিক মনি দাসের ছেলে। পরে খবর পেয়ে পুলিশ নিহত দুই জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে সাভার মডেল থানার এস আই ইমরান সিটিজেন নিউজকে জানান, কিভাবে ওই দুই জনের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.