রাজধানীতে ৬০ কোটি টাকার কোকেনসহ ৬জন আটক

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২৩ , ০৯:১৪ এএম

রাজধানীতে ৬০ কোটি টাকার কোকেনসহ ৬জন আটক ছবি । সিটিজেন নিউজ

রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৬০ কোটি টাকার কোকেনসহ চোরাকারবারি চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। মঙ্গলবার (২২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জানান, কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে দুই কেজি কোকেনসহ ছয়জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত কোকেনের আনুমানিক বাজার মূল্য ৬০ কোটি টাকা।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।