বিনোদন ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২১ , ১০:৪২ এএম
চার বছর আগে প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ফের মা হতে যাচ্ছেন তিনি। এ কথা সবারই জানা। আগামী বছরেই তার কোলজুড়ে আসতে চলেছে দ্বিতীয় সন্তান। তবে তার আগেই জানালেন আরও এক নতুন সুখবর।
নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কাহিনি নিয়ে বই লিখতে চলেছেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো বই লিখতে যাচ্ছেন তিনি। তিনি জানালেন, তার বইয়ের নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’। এই বইটিতে তার অন্তঃসত্ত্বা হওয়ার ভাল-মন্দ, আনন্দ-কষ্ট, মুড স্যুইং-সহ সবদিকগুলো তুলে ধরবেন তিনি।
সম্প্রতি নিজের প্রথম বইয়ের কথা ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রী লেখেন, আমার বই কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল-এর কথা ঘোষণা করার আজই আদর্শ দিন। যারা মা হতে চলেছেন, এই বই তাদের জন্যই। সকাল থেকে রাত- গর্ভবতী অবস্থার আমার সব ঘটনা থাকবে এখানে।
সেই সঙ্গে অন্তঃসত্ত্বা অবস্থায় ফিট থাকার উপায় আর সুস্থ থাকার ডায়েট চার্টও শেয়ার করবেন কারিনা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.