নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১২-২০ , ০৭:২৮ পিএম
সিটিজেন নিউজ
সিলেটে বাসের ধাক্কায় মাসুম আহমেদ (২৮) ও তারেক আহমদ (৩০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।রবিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের বিশ্বনাথ উপজেলাধীন রশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম আহমদ ও তারেক আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলটি মহাসড়কে উঠেই চলন্ত বাসের সামনে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের দক্ষিণ সুরমা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, সিলেটগামী যাত্রীবাহী বাস হবিগঞ্জ এক্সপ্রেস ঘটনাস্থলে আসামাত্র বিশ্বনাথ থেকে রশিদপুর ঢাকা-সিলেট মহাসড়কে ওঠা মোটরসাইকেল বাসটির সামনে পড়ে যায়। এতে চাপা পড়ে দুই আরোহীর মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।
তিনি বলেন, হতাহতদের উদ্ধার করে মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.