সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২০ , ১২:১৪ পিএম
ছবি । সিটিজেন নিউজ
কূটনৈতিক আলোচনা ও সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়িয়ে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। রোববার (২০ ডিসেম্বর) বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেন, করোনার জন্য প্রতি বছরের মতো এ বছর বিজিবি দিবস পালন করা হচ্ছে না। তাই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এই দিবস উদযাপন করা হচ্ছে। মহামারির এই পরিস্থিতিতেও আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছি। মুজিব শতবর্ষ উপলক্ষে আমরা পদ্মা-মেঘনা-যমুনা ইছামতি নদীর পাশের জেলেদের ১০০ নৌকা দিয়েছি।
বিজিবির পরবর্তী চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, প্রযুক্তিগত দিক থেকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। বিজিবিও তাল মিলিয়ে সময় উপযোগী করে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিজিবি সদস্যদের নতুন নতুন অনুশীলন ও প্রশিক্ষণ করতে হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.