সেনাসদস্যদের সতর্ক থাকার আহ্বান সেনাপ্রধানের

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২০ , ১১:৩১ এএম

সেনাসদস্যদের সতর্ক থাকার আহ্বান সেনাপ্রধানের ছবি । সিটিজেন নিউজ

সেনাবাহিনীকে নিয়ে একটি কুচক্রি মহল গুজব ছড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। রবিবার (২০ ডিসেম্বর) সকালে সেনানিবাসে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টার-এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  

সেনাপ্রধান বলেন, কুচক্রি মহল চেষ্টা করেও কোনোভাবেই এসব গুজব দিয়ে সেনাবাহিনীতে বিভ্রান্তি ছড়াতে পারবে না। সেনাবাহিনী অতীতের যে কোনও সময়ের চেয়ে বেশি শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। একই সাথে সেনাসদস্যদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।  

এর আগে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন করেন সেনা প্রধান।