পানির দাম বাড়াচ্ছে ওয়াসা

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৯ , ০৩:১০ পিএম

পানির দাম বাড়াচ্ছে ওয়াসা

আয়ের ওপর ভিত্তি করে এলাকা ভেদে পানির দাম বাড়াচ্ছে ঢাকা ওয়াসা। নিম্ন আয়ের মানুষেরা আগের দামই দেবেন তবে, উচ্চ আয়ের নাগরকিদের জন্য দাম বাড়বে। এক অনুষ্ঠানে এ তথ্য দিয়েছেন সংস্থাটির এমডি তাকসিম এ খান।

শনিবার (১৯ ডিসেম্বর) সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতে ওয়াটার এইড ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে রাজধানীর বস্তি এলাকায় পানি সরবরাহ করে ঢাকা ওয়াসা। এসব এলাকায় যারা নিয়মিতভাবে পানির বিল পরিশোধ করেন, আদর্শ গ্রাহক সম্মাননা প্রদান করেছে ওয়াসা। এ উপলক্ষে ঢাকা ১৯টি এলাকার ২৫জন গ্রাহককে ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার সচিব বলেন, বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকেরা পানির বিল বকেয়া রাখেন। কিন্তু নিম্ন আয়ের মানুষেরা পরিশোধ করেন সময় মতো। ওয়াসার এমডি বলেন, এলাকাভেদে পানির দাম বাড়ানোর পরিকল্পনা করেছন তারা।