নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-১৯ , ০৯:৫৮ এএম
ছবি । সিটিজেন নিউজ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে বরযাত্রীর নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে নয়জন হয়েছে। তাদের মধ্যে সর্বশেষ শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
উদ্ধারকৃতরা হল চানন্দি ইউনিয়নের পূর্ব আজিম নগর গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. হাসান (৭) ও রিয়াজ উদ্দিনের মেয়ে নিহা (১)।
শনিবার (১৯ ডিসেম্বর) হাতিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি জানিয়েছেন।
মঙ্গলবার হাতিয়ার চেয়ারম্যান ঘাটের কাছে মেঘনা নদীতে বরযাত্রীর নৌকা ডুবে গেলে স্থানীয়রা কনেসহ সাতজনের লাশ উদ্ধার করে।
ওই দিন বিকালে রামগতির টাংকিরঘাট এলাকা থেকে জেলেরা নৌকাটি তুলে ভেতর থেকে তাসলিমাসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেন। পরে চানন্দি ঘাটে আরও দুটি মরদেহ পাওয়া যায়। এরপর আটজন নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন ওসি আবুল খায়ের।
শুক্রবার লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা থেকে হাসানের লাশ আর চর গজারিয়া থেকে নিহারের লাশ উদ্ধার করা হয়।
হাতিয়ার নলচিরা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক একরাম উল্লাহ জানান, নিখোঁজদের উদ্ধারে নৌপুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.