সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৭ , ০২:৪০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
মাদারীপুরের কালকিনি উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৬ ডিসেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপারা ও ভাঙ্গাব্রিজের মাঝামাঝি ইসাবেলা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোহান হাওলাদার ওরফে নিঠুর (১৮) ও আবদুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসাবেলা ফিলিং স্টেশনের সামনে বরিশালগামী একটি পণ্যবাহী ট্রাক বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সোহান হাওলাদার নিঠুর ঘটনাস্থলেই নিহত এবং মারাত্মকভাবে আহত হন আরও দুজন। গুরুতর আহত দুজনকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে জরুরিভাবে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে শেষ রাতে আবদুর রহমান নামে আরও একজনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর)ডাসার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.