কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-১৬ , ০৪:০৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
উখিয়ার থ্যাইংখালী থেকে ৩ লাখ ৯৮ হাজার জাল টাকার নোটসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
তারা হলো-মো. রশিদ (২২) ও পীর মোহাম্মদ (২৮)।
এপিবিএন-১৬-এর কমান্ডিং অফিসার (সিও) হেমায়তুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পের খাদ্য বিতরণ কেন্দ্রের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
হেমায়তুল ইসলাম জানিয়েছেন, অসৎ উদ্দেশ্য ক্যাম্পে দুজন লোক জাল টাকা নিয়ে অবস্থান করছে বলে খবর পায় এপিবিএন। সে খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উখিয়ার থ্যাইংখালী ১৩ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের নোটসহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িত। তাদের নামে এপিবিএন মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.