নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-১৬ , ০২:০৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
যশোরের বাঘারপাড়ার একটি ধানক্ষেত থেকে ২৬টি বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়ার একটি মাঠ থেকে বোমাগুলো উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে।
পুলিশ জানায়, বেতালপাড়া এলাকার সুজো মিয়ার ছেলে মোসলেম উদ্দিনের বাড়ির সামনের জমিতে একটি প্যাকেট দেখতে পান স্থানীয়রা। প্যাকেটের ভেতর কাঠের গুঁড়ি ও তার ভেতর বোমাসদৃশ বস্তু দেখা যাচ্ছে বলে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ওই প্যাকেটটি উদ্ধার করে। এ সময় প্যাকেটের ভেতরে থাকা লাল-কালো টেপ মোড়ানো ২৬টি বোমা উদ্ধার করা হয়।
বাঘারপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করে থানায় এনে নিষ্ক্রিয় করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.