খেলাধুলা ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৬ , ০১:২৪ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে শহিদদের শ্রদ্ধা ও দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা। বিজয়ের ৪৯ তম বছর পূর্ণ করার এই আনন্দের দিনে নিজ ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মাশরাফী।
জাতীয় পতাকার একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘এটা আমার কাছে শুধু একটি পতাকাই নয় আমার অস্তিত্ব আমার অনুভূতি, আমার ভালোবাসা। আমি মরেও বারবার চাইবো এ পতাকা তলে আসতে। আমি গর্বিত আমি একজন বাংলাদেশি।’
নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে নিহত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘৭১ এর সাহসী সকল শহিদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফিরেছেন মাশরাফী। তিন ম্যাচ খেলে ডান-হাতি এই পেসার তুলে নিয়েছেন সাতটি উইকেট। প্রথম ম্যাচে ২৮ রান দিয়ে ১ উইকেট, দ্বিতীয় ম্যাচে ২৬ রান দিয়ে ১ উইকেট, সব শেষে ম্যাচে ৩৫ রানে তুলেছেন পাঁচটি উইকেট।
শুক্রবার (১৮ ডিসেম্বর) তার দল জেমকন খুলনা টুর্নামেন্টের ফাইনালে খেলবে। শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ গাজী গ্রুপ চট্টগ্রাম।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.