খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২০-১২-১৫ , ১০:২৩ পিএম
টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। ঢাকাকে সাত উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দলটি। এর আগে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে জেমকন খুলনা। আগামী ১৮ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম ও খুলনা।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকার দেয়া ১১৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু চট্টগ্রাম। দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারের জুটি ভাঙেন আকবর আলী। সৌম্য ২৩ বলে ২৭ রান করে সাজঘরে ফেরার পর দ্বিতীয় উইকেটে মিঠুনকে সঙ্গে নিয়ে দলকে ফাইনালের দিকে নিয়ে যান লিটন দাস। মিঠুন-লিটনের এই জুটি ১৮তম ওভারে ভাঙেন আল আমিন। ৪৯ বল মোকাবিলা করে ৪০ রান করেন ডানহাতি ওপেনার লিটন। পরের ওভারে মিঠুনকে ফিরিয়ে খেলায় উত্তেজনা তৈরি করেন মুক্তার আলী। কিন্তু শেষ পর্যন্ত শামসুর রহমানের ঝড়ো ব্যাটে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম।
এর আগে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দশ উইকেটে ১১৬ রান করে বেক্সিমকো ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মুশফিক ও আল আমিন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.