রাঙামাটির প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-১৪ , ০৩:৪২ পিএম
ছবি । সিটিজেন নিউজ
রাঙামাটিতে টহলরত নিরাপত্তা বাহিনী ওপর হামলার ঘটনায় পাল্টা গুলিতে একজন নিহত হয়েছেন। সোমবার (১৪ ডিসেম্বর) ভোরে রাঙামাটি সদরের ধূল্যাছড়ি ব্রিজের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, কাপ্তাই জীবতলি সেনা ক্যাম্পের ৭ আরই ব্যাটালিয়নের সদস্যরা টহলে থাকাকালীন তাদের ওপর হঠাৎ করেই গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এ সময় নিরাপত্তা বাহিনীও নিজেদের আত্মরক্ষায় গুলি চালালে মিল্টন চাকমা (৪৮) নামের এক সন্ত্রাসী নিহত হন। তার অন্য সহযোগীরা এ সময় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিন রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।
নিহত মিল্টন চাকমা সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সদস্য বলে জানা গেছে।
কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.