আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-১৩ , ০৮:০৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের আনোয়ারায় পবিত্র জশনে জুলুশে ঈদ এ মিলাদুন্নবী সা. ফাতেহায়ে ইয়াজদহুম উপলক্ষ্যে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিলের আয়োজন করেছে নোয়াপাড়া হযরত ছয়পীর আউলিয়া রহ. স্মৃতি সংসদ। শনিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার পশ্চিমচাল নোয়াপাড়া ছয়পীর আউলিয়া জামে মসজিদের মাঠে মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি মুহাম্মদ ছবুরের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, প্রধান মেহমান চুন্নাপাড়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাশেমী, প্রধান অতিথি বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ।
মাহফিলে প্রধান আলোচক ছিলেন মিশর আল আযহার ইউনিভাসিটির সাবেক ভিপি ও শাহজাহানপুর গাউসুল আজম জামে মসজিদের খতিব ড. সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী, বিশেষ বক্তা মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন, গোলাম হোসেন আনোয়ারী ও মাওলানা ছাবের আহমদ আলকাদেরী। মাহফিলে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ ফারুক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, সচিব মোহাম্মদ ইলিয়াছ উদ্দিনসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.