নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-১৩ , ১১:২৯ এএম
ছবি । সিটিজেন নিউজ
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে বাস চাপায় সাব্বির হোসেন (১৫) ও রাকিবুল হাসান (৫) নামে আপন দুই ভাই নিহত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে চুকনগর-যশোর সড়কের শুকুর আলির বাড়ির সামনের একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা উপজেলার রোস্তমপুর গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সাব্বির হোসেন (১৫) তার ছোট ভাই রাকিবুল হাসান (৫) ও মাকে নিয়ে ভ্যানে চুকনগর বাজার আসে। ভ্যানটি মেরামত করতে সড়কের পাশে একটি গ্যারেজে নিয়ে যায়। এসময় যশোর থেকে চুকনগরগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের ভেতর ঢুকে পড়ে। এতে প্রচণ্ড আঘাতে রাকিবুল হাসান (৫) ঘটনাস্থলেই মারা যায়, গুরুতর আহত অবস্থায় বড় ভাই সাব্বির হোসেনকে (১৫) উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রবিবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে চুকনগর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাস চালক পালিয়ে গেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.